২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মার্চ, ২০২৬ ইং
প্রকাশিত:শুক্রবার, ২০ ডিসে ২০২৪ ০৩:১২
রাজধানীর বনশ্রীতে আবাসিক একটি ভবনে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে আগুনের খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান।
তিনি বলেন, বনশ্রী সি ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১