১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:সোমবার, ০৫ আগ ২০২৪ ১০:০৮
জাতীয় ডেস্ক: আন্দোলনকারী ছাত্র-জনতাকে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সেনাপ্রধান।
তিনি বলেন, প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে। আপনাদের (জনগণ) সব দাবি পূরণ করা হবে।
চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলেও জানান সেনাপ্রধান।
সেনাবাহিনীর প্রতি আশা রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।
তিনি আরও বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনাদের সব দাবি পূরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১