১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:সোমবার, ০৫ আগ ২০২৪ ১০:০৮
সমগ্রদেশ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এতে খুশিতে লক্ষ্মীপুরে বিজয় মিছিল করছে সাধারণ জনগণ। এর আগে চকবাজার জামে মসজিদ এলাকায় সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছে।
সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হয় জনতা।
বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ। আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সর্বস্তরের জনগণ।
বিজয় মিছিল থেকে শহরে আওয়ামী লীগের সকল ব্যানার ফেস্টুন ভাঙচুর করা হয়। উত্তর তেমুহনী এলাকায় আওয়ামী লীগের ব্যানার ফেস্টুনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পুরো শহর জুড়ে মোটরসাইকেল মহড়া দিচ্ছে সরকারবিরোধী বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ জনতা।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১